আমাদের সম্পর্কে
দাঁড়িকমা লিমিটেডের একটি বিশেষায়িত প্রোডাক্ট হলো Daricomma OMR — যেখানে আমরা স্কুল ও কোচিং সেন্টারের জন্য OMR শিট তৈরি, স্ক্যানিং এবং তাৎক্ষণিক ফলাফল প্রক্রিয়াকে সহজ ও নির্ভুল করে তুলেছি।
উদ্ভাবনী এড-টেক স্টার্টাপ দাঁড়িকমা লিঃ-এ আপনাকে স্বাগতম! শিক্ষাক্ষেত্রে দাঁড়িকমা লিঃ বড় পরিসরে বিভিন্ন টুলস এবং রিসোর্স ব্যবহারের সুযোগ তৈরীর মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকদের লক্ষ্য অর্জনে সহায়তা করে যাচ্ছে। আমাদের ব্যবসায়ীক মডেল সাস (SaaS) অর্থাৎ সফটওয়্যার এর মাধ্যমে সার্ভিস। আমরা শিক্ষার্থীদের প্রশ্নব্যাংক, শিক্ষকদের ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্ন তৈরী, শিক্ষার্থী এবং শিক্ষকদের পরীক্ষা মডিউল সহ আরো অনেক সেবা প্রদানে বিশেষভাবে অভিজ্ঞ।
আমরা জানি পরীক্ষার জন্য প্রস্ততি নেয়া অনেক কষ্টসাধ্য, এবং আমাদের লক্ষ্য হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেয়ার প্রক্রিয়াকে যথাসাধ্য সহজ ও সাশ্রয়ী করা। আমাদের অনলাইন প্রস্তুতি এবং পরীক্ষা প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো স্থানে বসে তাদের নিজের সুবিধামত গতিতে সুবিধামত সময়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে।
সকল ধরণের এবং প্রচুর সংখ্যক প্রশ্ন নিয়ে আমাদের প্রশ্নব্যাংক সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে সহজ হয়। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্ন, স্কুল কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন, সকল শ্রেণীর সকল বিষয়ের মূল বইয়ের সকল প্রশ্ন এবং চাকরী প্রত্যাশীদের জন্য চাকরীর প্রশ্ন যুক্ত করেছি এবং সকল প্রশ্ন আমাদের সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞ শিক্ষকেরা গুণগত মান ও নির্ভুলতা নিশ্চিত করে সংগ্রহ বা তৈরী করেছেন এবং সমাধান করেছেন।
শিক্ষকদের ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিজস্ব ধরণের প্রশ্ন দ্রুত এবং সহজে তৈরীতে সহায়তা করতে আমাদের প্রশ্ন তৈরীর সফটওয়্যারটি তৈরী করা হয়েছে। আমাদের সফটওয়্যারের মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রয়োজন মাফিক প্রশ্ন তৈরী করতে পারবেন, এবং এক্ষেত্রে কনটেন্ট, প্রশ্ন, উত্তর, সমাধান ও কঠিনের মাত্রা সব কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারবেন যা তাদের সময় ও অর্থ বাঁচাবে। এবং প্রশ্নফাঁস সম্পূর্ণরূপে বন্ধ করবে। এই একই ধারাবাহিকতায়, Daricomma OMR টুলটি শিক্ষকদের OMR শিট ডিজাইন, স্ক্যান এবং ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করে তোলে।
দাঁড়িকমা লিঃ সকলের জন্য সেরা মানের এবং সাশ্রয়ী শিক্ষা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম সকল ব্যাকগ্রাউন্ড এবং সকল স্থানের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য হিসেবে প্রস্তুত করা হয়েছে।
আমাদের অভিজ্ঞ টিম প্রয়োজনীয় সাপোর্ট ও রিসোর্স দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সফলতা অর্জনে নিবেদিত। আমরা বিশ্বাস করি এই প্রযুক্তি আমাদের শেখার এবং শেখানোর ধরন পরিবর্তনে সহায়তা করবে এবং আমরা আশাবাদী আমাদের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল অর্জিত হবে।
আপনি যদি একজন শিক্ষার্থী হিসেবে সাশ্রয়ী এবং কার্যকর উপায়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার উপায় খুঁজে থাকেন অথবা শিক্ষক হিসেবে আপনার শিক্ষা প্রদানের পদ্ধতি উন্নত করতে বিভিন্ন টুলস এবং রিসোর্স খুঁজে থাকেন তাহলে আমাদের দাঁড়িকমা প্ল্যাটফর্মে যুক্ত হোন। আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ টিম নিয়ে আপনার লক্ষ্য পূরণে সহায়তা করতে প্রস্তুত আছি।
দাঁড়িকমা লিমিটেড
রাজ প্লাজা, রিকাবীবাজার, সিলেট।
প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: daricommaomr@gmail.com