রিফান্ড

রিফান্ড এবং রিটার্ন নীতি

দাঁড়িকমা লিঃ-এ আমরা আমাদের ব্যবহারকারীদের কাছে স্বচ্ছ থাকতে চাই। ক্রয়কৃত ক্রেডিট প্যাকেজ চূড়ান্ত এবং কোনো ক্ষেত্রেই ফেরতযোগ্য নয়।

1

কোনো রিটার্ন বা রিফান্ড নেই

Daricomma OMR-এ কেনা যেকোনো OMR, SMS বা হোয়াটসঅ্যাপ ক্রেডিট প্যাকেজ ক্রয়ের সাথে সাথেই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। আমরা কোনো ধরনের রিটার্ন বা রিফান্ড প্রদান করি না — প্যাকেজের ক্রেডিট ব্যবহার করা হোক বা না হোক, মত পরিবর্তন, প্রয়োজন না থাকা, বা অন্য কোনো ব্যক্তিগত কারণে অর্থ ফেরত দেওয়া হয় না। অনুগ্রহ করে প্যাকেজ কেনার আগে প্যাকেজের বিবরণ, মেয়াদ এবং মূল্য ভালোভাবে যাচাই করে নিন।

2

লেনদেনের ত্রুটির ক্ষেত্রে

প্রযুক্তিগত ত্রুটির কারণে পেমেন্ট কেটে যাওয়ার পরও যদি কোনো ক্রেডিট আপনার অ্যাকাউন্টে যোগ না হয়ে থাকে, অথবা একই লেনদেনের জন্য একাধিকবার টাকা কেটে যায়, তাহলে এটি রিফান্ডের আওতায় পড়ে না — বরং এটি একটি লেনদেনের ত্রুটি, যেখানে আপনি অর্থ পরিশোধ করেও কোনো সার্ভিস পাননি। অনুগ্রহ করে লেনদেনের প্রমাণসহ অবিলম্বে আমাদের জানান, আমরা তা যাচাই করে সংশোধন করে দেব।

আমাদের রিফান্ড নীতি নিয়ে কোনো প্রশ্ন থাকলে daricommaomr@gmail.com-এ যোগাযোগ করতে দ্বিধা করবেন না।